গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ২২ সেপ্টেম্বর ২০২৬ · হালখাতা, সফটক্যারট
আমরা কারা
হালখাতা পরিচালনা করে সফটক্যারট (SoftKarrot) — বাংলাদেশভিত্তিক একটি ব্যবসায়িক নাম (নিবন্ধিত কোম্পানি নয়)। হালখাতা অ্যান্ড্রয়েড অ্যাপ ও ওয়েবসাইট https://halkhata.shop-এ যে ব্যক্তিগত তথ্য রাখা হয়, তার দায়িত্বশীল (ডেটা কন্ট্রোলার) সফটক্যারট। এই পাতায় "আমরা" মানে সফটক্যারট, "আপনি" মানে হালখাতা ব্যবহারকারী দোকান-মালিক বা কর্মচারী।
কোনো প্রশ্ন থাকলে, বা আমাদের কাছে আপনার কী তথ্য আছে তার কপি চাইলে লিখুন: support@halkhata.shop।
আমরা কী তথ্য রাখি
- আপনার মোবাইল নম্বর — এসএমএস কোড দিয়ে লগইনের জন্য; প্রোফাইলে দেওয়া নাম; এবং একটি অভ্যন্তরীণ অ্যাকাউন্ট নম্বর।
- দোকানের পরিচয়: নাম, ধরন, ফোন, ঠিকানা ও লোগো।
- দোকানের হিসাব যা আপনি লেখেন: পণ্য, স্টক, বিক্রি, কেনা, খরচ, ক্যাশ, রিপোর্ট।
- আপনার খাতার মানুষদের তথ্য: কাস্টমার ও সাপ্লায়ারের নাম, ফোন নম্বর, ঠিকানা ও বাকি; কর্মচারীর নাম, ফোন নম্বর, হাজিরা ও বেতন।
- ছবি ও ফাইল যা আপনি যোগ করেন: কেনার বিল, খরচের রসিদ, পণ্যের ছবি, দোকানের লোগো — এবং রসিদ, স্টেটমেন্ট বা রিপোর্টের পিডিএফ, যখন আপনি সেটি লিংক দিয়ে শেয়ার করেন।
- ভয়েস কমান্ড শুধু লেখা হিসেবে। আপনার কথা ফোনের নিজস্ব স্পিচ-রিকগনিশন সেবা লেখায় রূপান্তর করে (অ্যান্ড্রয়েডে Google-এর সেবা, আইফোনে Apple-এর সেবা, যা তাদের নিজস্ব শর্তে অডিও প্রক্রিয়া করতে পারে)। অডিও কখনো আমাদের সার্ভারে আসে না, আমরা কোনো রেকর্ডিং রাখি না।
- পেমেন্টের রেকর্ড: প্ল্যান বা এসএমএস প্যাক কেনা, এবং পেমেন্ট লিংকে কাস্টমারের দেওয়া টাকা — পরিমাণ, অবস্থা, লেনদেন নম্বর ও যে বিকাশ/নগদ নম্বর থেকে টাকা এসেছে।
- আপনার দোকান থেকে পাঠানো এসএমএসের লগ: নম্বর, বার্তা ও পৌঁছানোর অবস্থা।
- ফোনের নোটিফিকেশন টোকেন, ফোনের ধরন (অ্যান্ড্রয়েড/আইফোন) ও অ্যাপের ভার্সন — পুশ নোটিফিকেশন পাঠাতে।
- সার্ভারের প্রযুক্তিগত লগ (সময়, ত্রুটি), সমস্যা খুঁজে বের করতে।
আমরা যা নিই না: আপনার লোকেশন, ফোনের কন্টাক্ট লিস্ট, এসএমএস ইনবক্স বা কল লগ, অডিও রেকর্ডিং, বিজ্ঞাপন আইডি। অ্যাপে কোনো অ্যানালিটিক্স, বিজ্ঞাপন বা ক্র্যাশ-রিপোর্টিং সফটওয়্যার নেই।
আমরা আপনার তথ্য বিক্রি করি না এবং বিজ্ঞাপনের জন্য ব্যবহার করি না।
অ্যাপের অনুমতি
- মাইক্রোফোন ও স্পিচ রিকগনিশন — শুধু যখন আপনি মাইক বোতাম চাপেন।
- ক্যামেরা — বারকোড স্ক্যান করতে এবং বিল বা রসিদের ছবি তুলতে।
- ছবি — শুধু যে ছবিটি আপনি বেছে নেন সেটি যোগ করতে।
- ব্লুটুথ — রসিদ প্রিন্টারে সংযোগ করতে। অ্যান্ড্রয়েড ১১ বা তার আগের ফোনে ব্লুটুথ প্রিন্টার খুঁজতে অ্যান্ড্রয়েড লোকেশন অনুমতি চায়; আমরা আপনার লোকেশন কখনো পড়ি না।
- নোটিফিকেশন — পেমেন্ট, স্টক ও দৈনিক সতর্কবার্তা এবং হালখাতার ঘোষণা জানাতে। যেকোনো সময় বন্ধ করা যায়।
কেন রাখি
আপনার দোকানের হিসাব রাখা, রিপোর্ট দেখানো, আপনার অনুরোধে (বা আপনি চালু করলে স্বয়ংক্রিয়ভাবে) কাস্টমারকে রসিদ, বাকির তাগাদা বা অন্য এসএমএস পাঠানো, পেমেন্ট নেওয়া, আপনাকে নোটিফিকেশন ও সেবা-সংক্রান্ত ঘোষণা পাঠানো এবং অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্যই শুধু।
আপনার কাস্টমার, সাপ্লায়ার ও কর্মচারীর তথ্য
খাতায় কার তথ্য থাকবে এবং কাকে এসএমএস যাবে, তা দোকান-মালিক ঠিক করেন; আমরা সেই তথ্য শুধু মালিকের হয়ে তাঁর খাতা চালাতে প্রক্রিয়া করি। আমরা এসব নম্বরে নিজেদের কোনো বার্তা পাঠাই না। কারও তথ্য কোনো দোকানের খাতায় থাকলে তিনি সংশ্লিষ্ট দোকানকে, অথবা আমাদের support@halkhata.shop ঠিকানায় লিখে সংশোধন বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন।
কারা তথ্য প্রক্রিয়া করে
- Amazon Web Services (সিঙ্গাপুর অঞ্চল) — সার্ভার, ডাটাবেস ও ফাইল রাখা।
- বাংলাদেশের একটি এসএমএস গেটওয়ে — লগইন কোড এবং আপনি যে এসএমএস পাঠান তা পৌঁছে দিতে (শুধু নম্বর ও বার্তা)।
- Google Firebase Cloud Messaging — পুশ নোটিফিকেশন পৌঁছে দিতে।
- বিকাশ / নগদ — আপনি বা আপনার কাস্টমার যখন অনলাইনে টাকা দেন। পেমেন্ট লিংকে কাস্টমারের নাম রেফারেন্স হিসেবে যায়। পিন ও ওটিপি তাদের নিজস্ব পাতায় দেওয়া হয়; আমরা দেখি না।
- এআই সেবা (ঐচ্ছিক) — প্ল্যাটফর্ম অ্যাডমিন চালু করলে ভয়েস কমান্ডের লেখা, এবং দোকানের পণ্য, কাস্টমার ও সাপ্লায়ারের শুধু নাম (যাতে ঠিকভাবে মেলানো যায়), একটি এআই সেবায় পাঠানো হতে পারে: Amazon Bedrock, Google Gemini বা OpenAI-ধাঁচের একটি সেবা। ফোন নম্বর বা বাকির হিসাব পাঠানো হয় না। বন্ধ থাকলে সব কিছু আমাদের নিজস্ব নিয়মে বোঝা হয়।
এরা সবাই আমাদের নির্দেশে কাজ করে, নিজেদের কাজে তথ্য ব্যবহার করে না। কোনো পিডিএফ লিংক দিয়ে শেয়ার করলে, লিংকের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত লিংক যার কাছে আছে সে-ই সেটি খুলতে পারে।
কীভাবে সুরক্ষিত রাখি
আপনার ফোন ও আমাদের সার্ভারের মধ্যে সব আদান-প্রদান এনক্রিপ্টেড (HTTPS)। তথ্য Amazon Web Services-এ এনক্রিপ্ট করে রাখা হয়; ছবি ও ফাইল সবার জন্য খোলা নয়, শুধু স্বল্পমেয়াদি সাইন করা লিংকে দেখা যায়। লগইন হয় এসএমএস কোডে, তাই চুরি হওয়ার মতো কোনো পাসওয়ার্ড নেই।
কতদিন রাখি
অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত আপনার খাতা থাকে। ভয়েস কমান্ডের লগ ৩০ দিন পরে এবং এসএমএস লগ ৯০ দিন পরে নিজে থেকে মুছে যায়। শেয়ার করা পিডিএফ লিংক আপনার বেছে নেওয়া মেয়াদে বন্ধ হয়। লগইন কোড কয়েক মিনিটে মুছে যায়।
অ্যাকাউন্ট মুছলে কী হয় দেখুন: অ্যাকাউন্ট মুছে ফেলার নীতি.
আপনার অধিকার
- অ্যাপ থেকে যেকোনো সময় সব তথ্য এক্সপোর্ট করতে পারেন: আরও → ব্যাকআপ ও এক্সপোর্ট।
- প্রোফাইল ও দোকানের তথ্য অ্যাপ থেকেই ঠিক করতে পারেন।
- নোটিফিকেশন সেটিংস থেকে পুশ বন্ধ করতে পারেন।
- অ্যাকাউন্ট মুছতে পারেন: halkhata.shop/account-deletion
শিশু
হালখাতা দোকান-মালিক ও তাঁদের কর্মচারীদের জন্য একটি ব্যবসায়িক অ্যাপ; এটি শিশুদের জন্য নয়। আমরা জেনেশুনে শিশুদের তথ্য নিই না।
নীতির পরিবর্তন
কী তথ্য রাখি বা কীভাবে ব্যবহার করি তা বদলালে এই পাতা ও ওপরের তারিখ হালনাগাদ করা হবে; বড় পরিবর্তন অ্যাপেও জানানো হবে।
যোগাযোগ
সফটক্যারট · support@halkhata.shop · https://halkhata.shop